সুন্দরবনে শুরু হল বাঘ গণনার কাজ - The News Lion

সুন্দরবনে শুরু হল বাঘ গণনার কাজ

 


দি নিউজ লায়নঃ    সুন্দরবন কে দেখতে সম্যক দৃষ্টি প্রয়োজন।খন্ডিত দৃষ্টি দিয়ে তাকে দেখা যায় না,বোঝাও যায় না।পৃথিবীর নানা দেশে নানা জাতীর বাঘ দেখতে পাওয়া যায়।কিন্তু সুন্দরবনের মত এমন দৃষ্টি নান্দনিকতা নেই।তাই রয়‍্যাল বেঙ্গল টাইগার নামটিও স্বার্থক।ভারতীয় ভূখন্ডের সুন্দরবনের ১০২ টি দ্বীপের মধ্যে বর্তমানে ৫৪ টি দ্বীপে গড়ে উঠেছে মানুষের বসতি।৪৮ টি দ্বীপ সংরক্ষিত বনাঞ্চল। শীতের প্রথম মরসুমে সুন্দরবনের বিভিন্ন জঙ্গলে বসতে শুরু করল ক্যামেরা। যার মাধ্যমে হবে বাঘ গণনা। শনিবার থেকে শুরু হল সুন্দরবনের জঙ্গল গুলিতে ক্যামেরা বসানোর কাজ। 


এই কাজ চলবে আগামী ১১ডিসেম্বর পর্যন্ত।দেশজুড়ে প্রতি চার বছর  অন্তর এই বাঘ গণনার কাজ হয়ে থাকে। ন্যাশানাল টাইগার কনজারভেশন অথরিটি উদ্যোগে এই গণনার কাজ হয়। তাছাড়াও সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এবং বন দফতরের উদ্যোগে প্রতিবছর নিয়ম করেই সুন্দরবনে এই বাঘ গণনার কাজ হয়।সুন্দরবনের বসিরহাট,সজনেখালি,ইষ্ট ও ওয়েষ্ট ন্যাশানাল পার্ক রেঞ্জের ৫৮২ টি জোনে ১১৬৪ টি ক্যামেরা বসানো হবে।আর এই ১১৬৪ টি ক্যামেরার মধ্যে ডব্লিউডব্লিউএফ ৪০০ টি ক্যামেরা দিচ্ছে।ক্যামেরা গুলি বসানোর জন্য ১০ টি টিম করা হয়েছে।


একটি টিমে ১২ জন করে বন কর্মীরা থাকবে। পাশাপাশি বাঘ গণনার জন্য জিপিএস প্রযুক্তি ব্যবহার করা হবে।ক্যামেরা গুলি প্রায় একমাস যাবৎ সুন্দরবন  জঙ্গলে বসানো থাকবে।২০২১ সালে ৮ জানুয়ারীথেকে ১৪ জানুয়ারি মধ্যে জঙ্গল থেকে সমস্ত ক্যামেরা তুলা নিয়ে আসা হবে। ক্যামেরায় তোলা ছবি মিলিয়ে শুরু হবে বাঘের সংখ্যা নির্ধারণের কাজ।সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর তাপস দাস জানান বাঘ গননার জন্য ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে সুন্দরবনের বিভিন্ন জঙ্গলে।১১৬৪ টি ক্যামেরা বসানো হবে।এই ক্যামেরা বসানোর কাজ চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত।প্রতিবছর নিয়ম করেই এই কাজ হয়।এ বছরই সেই নিয়ম করেই কাজ শুরু হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.